১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শেকল বেঁধে ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:১৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • 91

প্রতীকি ছবি

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও বেশি শক্তিশালী কেরেছে। তারই ধারাবাহিকতায় এই ৩০ জন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে।

হাতে হাতকড়া, পায়ে শেকল বাঁধা অবস্থায় বিশেষ ভাড়া করা উড়োজাহাজে বৃহস্পতিবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় যুক্তরাষ্ট্র ফেরত এসব বাংলাদেশীরা । রানওয়ে পর্যন্ত শেকল বেঁধেই তাঁদের আনা হয়েছে। রানওয়ে থেকে শেকল খুলে অ্যারাইভাল গেটে নেওয়া হয়।

এই নিয়ে এ পর্যন্ত তিন ধাপে মোট ১৮৭ জন প্রবাসী দেশে ফিরে এসেছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানিয়েছেন, রাত ১১টার পরপর উড়োজাহাজটি অবতরণ করলেও তিন ঘণ্টা সেটি রানওয়েতে ছিল। সেখানে আরোহীদের হাতকড়া ও শেকল খোলা হয়, বিমানবন্দরের অ্যারাইভাল এরিয়ায় পৌঁছানোর আগেই সবাইকে শেকলমুক্ত করে দেওয়া হয়।

রাত ২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাঁদের বিমানবন্দরে আনা হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ টিম, কয়েকটি গোয়েন্দা সংস্থার বিশেষ টিম এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শেকল বেঁধে ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

সর্বশেষ আপডেট : ০১:১৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫