০৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নির্বাচন সামনে রেখে দেড় লাখ পুলিশ সদস্য পাচ্ছেন বিশেষ প্রশিক্ষণ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৫৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • 111

আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) একাধিক সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন বলেন, ‘একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে আমরা দেড় লাখ বা তারও বেশি পুলিশ সদস্যকে প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণ দেবG’

পুলিশ সদর দপ্তরের মানবসম্পদ উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত এ কর্মকর্তা জানান, গত তিন মাস ধরে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের সঙ্গে আলোচনা করে মোট ৯টি প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে। এই কোর্স পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে বাস্তবমুখী ধারণা দেবে এবং যেকোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সহায়তা করবে।’

আরও পড়ুন : বিমানে ওঠার আগে রানওয়েতে বসে প্রস্রাব, ভাইরাল যাত্রীর কাণ্ড

দেশজুড়ে পুলিশের ১৩০টি ছোট ও চারটি বড় প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। ইতোমধ্যেই ঢাকায় পুলিশ সদর দপ্তরে ১৫০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের ১৯টি প্রশিক্ষণ কেন্দ্রে আরও ১ হাজার ২৯২ জন ‘ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি)’ তৈরি করার পরিকল্পনা রয়েছে। এরা পরবর্তীতে মাঠপর্যায়ে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন।

প্রশিক্ষণের অংশ হিসেবে দুটি প্রামাণ্যচিত্র, একটি ১৫ মিনিটের অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, একটি ৯ মিনিটের ফিল্ম ও একটি তথ্যবহুল বুকলেট প্রস্তুত করা হয়েছে। এতে ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং নির্বাচনকালীন জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

ডিআইজি জিয়া উদ্দিন জানান, চলতি সপ্তাহের শেষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ আসন্ন জাতীয় নির্বাচনকে দেশের ইতিহাসে একটি “মাইলফলক” হিসেবে প্রতিষ্ঠিত করবে।

সূত্র : বাসস

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নির্বাচন সামনে রেখে দেড় লাখ পুলিশ সদস্য পাচ্ছেন বিশেষ প্রশিক্ষণ

সর্বশেষ আপডেট : ০৫:৫৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫