১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডাকসু নির্বাচনে বাকেরকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন মাহিন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৪২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • 89

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু বাকের মজুমদারের প্রতি সমর্থন ঘোষণা করেছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহিন সরকার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, ‘আমি আবু বাকের মজুমদারের প্রতি সমর্থন জানাচ্ছি। তিনি জিতলে সেটিই আমার জয় হিসেবে বিবেচিত হবে। ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করি—গণঅভ্যুত্থানের পর ছাত্র রাজনীতিতে কাঠামোগত সংস্কার আনার জন্য আসন্ন ডাকসু নির্বাচন অত্যন্ত জরুরি।’

আরও পড়ুন : দুঃস্থদের দেওয়া হচ্ছিল পচা চাল, রাজশাহীতে চাল গুদাম সিলগালা

মাহিন আরও বলেন, ‘আমাকে যারা সমর্থন করেছেন, তাদের কাছে অনুরোধ—যেহেতু প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই, তাই ব্যালটে আমার নাম থাকবে। তবে আপনারা ভোট দেবেন আবু বাকের মজুমদারকে।’

উল্লেখ্য, মাহিন সরকার স্বাধীন প্যানেল ‘ডিইউ ফার্স্ট’ থেকে জিএস পদে প্রার্থী ছিলেন। অন্যদিকে মো. আবু বাকের মজুমদার ‘বৈষম্যবিরোধী ছাত্র জোট’ থেকে একই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মাহিনের এই ঘোষণার পর ডাকসুর নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন শিক্ষার্থীরা। অনেকের মতে, বৈষম্যবিরোধী ছাত্র জোট এখন আরও শক্ত অবস্থানে গেল, যা সরাসরি প্রভাব ফেলতে পারে জিএস পদে লড়াইয়ে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডাকসু নির্বাচনে বাকেরকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন মাহিন

সর্বশেষ আপডেট : ০৬:৪২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫