১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ ও ভাঙচুর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:১৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • 89

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার পরপরই এ হামলার সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল লোক হঠাৎই কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় এবং বিভিন্ন অংশে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে জলকামান থেকে পানি ছিটায় এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে এতে উত্তেজিত জনতা আরও বেপরোয়া হয়ে ওঠে। পুলিশ পরে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে ভবনের পাশে অবস্থান নেয়। জলকামানের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা চলছে।

আরও পড়ুন : ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপনে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে, গত ৩১ আগস্টও একই ধরনের হামলার ঘটনা ঘটে। সে সময় মিছিল নিয়ে আসা বিক্ষোভকারীরা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। তখনও পুলিশ জলকামান ব্যবহার করে আগুন নেভায় এবং লাঠিপেটা করে হামলাকারীদের সরিয়ে দেয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ ও ভাঙচুর

সর্বশেষ আপডেট : ০৮:১৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫