০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হাত-পায়ে ব্যান্ডেজ নিয়েই হাসপাতালে বিয়ে! নেপথ্যে কি?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:২৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • 104

ছবি : সংগৃহীত

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাত-পায়ে ব্যান্ডেজ নিয়েই হাসপাতালে ভর্তি বর আনন্দ সাহা। আর এদিকে বিয়ের জন্য পূর্ব নির্ধারিত লগ্নও শেষ হয়ে যাচ্ছে।

তবে হাসপাতালে ভর্তি তাকলেও থেমে থাকেনি বিয়ে। দুই পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় হাসপাতালেই আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠান।

ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে।

জানা গেছে, দুর্ঘটনায় আহত বর আনন্দ সাহার বাড়ি মানিকগঞ্জ শহরের বাজার রোড এলাকায় এবং কনে অমৃতা সরকার ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামের বাসিন্দা। হাত-পা ব্যান্ডেজে বাঁধা অবস্থায় থাকলেও নির্ধারিত লগ্ন মিস না করতে দুই পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় আয়োজন হয় বিয়ের।

এদিকে ব্যতিক্রমী এই আয়োজনে বিয়ের সম্পন্ন হওয়ায় বর-কনে দুজনেই আনন্দিত। ইতোমধ্যে ব্যতিক্রমী এই বিয়ের আয়োজনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন : ইসরাইলি বাহিনীর বোমা হামলায় গাজায় ৭৫ জন নিহত

বর আনন্দ সাহা বলেন, কিছুদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছি। এখন আগের চেয়ে অনেকটা সুস্থ। দুর্ঘটনার পূর্বে বিয়ের দিন ধার্য ছিল। ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের সম্পন্ন হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে মোবাইলে কনে অমৃতা সরকার জানান, পারিবারিকভাবেই বিয়ের আয়োজন করা হয়েছে। তার কাছে এমন বিয়ের আয়োজন ব্যতিক্রমী মনে হয়েছে বলে জানান। স্বামীর সুস্থতা ও তাদের দাম্পত্য জীবনের জন্য সকলের কাছে আশীর্বাদ চেয়েছেন তিনি।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন রোগী (বর) মানিকগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। মোটরসাইকেল দুর্ঘটনায় তার এক হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে। সেদিনই তার বিয়ের দিন ছিল। পরিবার আমাদের বিষয়টি জানালে আমরা গুরুত্ব সহকারে কনসালটেন্টদের সঙ্গে আলোচনা করি। আমাদের কর্তৃপক্ষ সবসময় রোগীদের সেবায় আন্তরিক।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

হাত-পায়ে ব্যান্ডেজ নিয়েই হাসপাতালে বিয়ে! নেপথ্যে কি?

সর্বশেষ আপডেট : ১১:২৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫