০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিএনপি কার্যালয়ের সামনে ঘুরছিলেন ছাত্রলীগ নেতা, বেধড়ক পিটুনি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • 82

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহরিয়ার রেজা প্রিন্স। ছবি : সংগৃহীত

মেহেরপুরে বিএনপি কার্যালয়ের সামনে ঘুরছিলেন ছাত্রলীগ নেতা শাহরিয়ার রেজা প্রিন্স। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে চিনতে পেরে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গাংনী উপজেলা শহরে বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রিন্স গাংনী উপজেলা বিএনপি কার্যালয়, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার ছবি, সাইনবোর্ড ভাঙচুর ও জাতীয় পতাকা পোড়ানো মামলার আসামি। সে উপজেলা ছাত্রলীগের নেতা ও গাংনী উপজেলার মাইলমারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

বিএনপির দলীয় সূত্র জানায়, ২০২৩ সালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা অফিসে হামলা চালিয়ে সেখানে থাকা চেয়ারটেবিল, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর ও জাতীয় পতাকা পুড়িয়ে দেন।

আরও পড়ুন : গোয়ালঘরে রাখা ছিল দেড় কোটি টাকার মূর্তি

দীর্ঘ সময় পর সেই কার্যালয়ের সামনে থেকে তাকে শনাক্ত করেন বিএনপি নেতা-কর্মীরা। সঙ্গে সঙ্গে তারা একত্রিত হয়ে তাকে আটক করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, ‘বিএনপির অফিস ভাঙচুর ও ছবি পোড়ানোর মামলায় ছাত্রলীগের ওই নেতাকে আগামীকাল (বৃহস্পতিবার) চালান দেওয়া হবে।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিএনপি কার্যালয়ের সামনে ঘুরছিলেন ছাত্রলীগ নেতা, বেধড়ক পিটুনি

সর্বশেষ আপডেট : ১০:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫