গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বাড়ির গোয়ালঘরে লুকিয়ে রাখা দেড় কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে (র্যাব)-১৩। এ সময় তিন চোরাকারবারিকেও আটক করা হয়।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়।
এতে উল্লেখ করা হয়, বুধবার (০৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি গ্রামে মিজানুর রহমান সুজা নামের এক চোরাকারবারির বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় তার বাড়ির পূর্বদিকে টিনশেড মাটির তৈরি গোয়াল ঘরের ভেতরে লুকিয়ে রাখা ৩৭ কেজি ওজনের একটি মা ও শিশু প্রতিকৃতির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। এই মূর্তির আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।
আরও পড়ুন : হাসপাতালে অষ্টম পাস ভুয়া চিকিৎসক করাচ্ছেন সিজার অপারেশন, হাতেনাতে ধরা
অভিযানে আটকরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি গ্রামের মিজানুর রহমান সুজা (৩৫), একই গ্রামের গোলাম ফিরোজ লিটন (৩০) এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার শিবু সরকার (৩০)।
র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, জব্দকৃত মূর্তি ও আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা ডেস্ক 









