০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৪০০ টাকার জন্য প্রাণ গেল তরুণের

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:৪৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • 84

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাত্র ৪০০ টাকার জন্য প্রাণ দিতে হলো গাজী মিয়া (২০) নামের এক তরুণকে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাওনা টাকা চাইতে গেলে বন্ধুর সঙ্গে কথাকাটাকাটি থেকে শুরু হয় সংঘর্ষ। একপর্যায়ে বেধড়ক মারধরের শিকার হন গাজী। পরদিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার সন্তোষপুর দক্ষিণপাড়া গ্রামের চৌধুরী মিয়ার ছেলে গাজী মিয়ার কাছে ৫০০ টাকা ধার নিয়েছিলেন তাঁর বন্ধু আ. আলীম। পরে ১০০ টাকা ফেরত দিলেও বাকি ৪০০ টাকা আর শোধ করেননি। মঙ্গলবার সন্ধ্যায় মফিজের মদিদোকানের সামনে গাজী বাকি টাকা চাইলে শুরু হয় তর্কাতর্কি। মুহূর্তেই আলীমসহ তিনজন মিলে গাজীকে বেধড়ক পেটাতে থাকেন।

আরও পড়ুন : মানবতাবিরোধী মামলায় অভিযুক্তদের নির্বাচনে নিষেধাজ্ঞা

গুরুতর আহত গাজীকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুকনুজ্জামান বলেন, “নিহতের বাবা চৌধুরী মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের প্রশ্ন—“মাত্র ৪০০ টাকার জন্য কি একটি তরুণের জীবন এভাবে ঝরে যেতে হলো?”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

৪০০ টাকার জন্য প্রাণ গেল তরুণের

সর্বশেষ আপডেট : ০৭:৪৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫