১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির চিঠি পাঠালো দুদক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৪৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • 79

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট জালিয়াতির মামলায় তদন্তকারী কর্মকর্তারা বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত চিঠি পাঠান।

দুদকের পক্ষ থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, আসামি শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় বিদেশে পালিয়ে গেছেন। ন্যায়বিচারের স্বার্থে তাদের অবস্থান শনাক্ত করে দেশে ফিরিয়ে আনা জরুরি। ইতোমধ্যে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

আরও পড়ুন : বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য

দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার ছেলে ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেন। এ বিষয়ে ২০২৪ সালের ডিসেম্বর থেকে অনুসন্ধান শুরু করে দুদক। তদন্তে পর্যাপ্ত প্রমাণ পাওয়ার পর এ মামলা দায়ের করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পুলিশের ইন্টারপোল শাখা এখন এ চিঠি যাচাই-বাছাই করে ইন্টারপোলে পাঠানোর প্রক্রিয়া শুরু করবে। রেড অ্যালার্ট জারি হলে বিশ্বের যেকোনো দেশ থেকে আসামিদের আটক করে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

এ বিষয়ে দুদকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমরা চাই, ন্যায়বিচারের স্বার্থে সব আসামি আদালতের মুখোমুখি হোক। আন্তর্জাতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের ফেরত আনার উদ্যোগই তার অংশ।‘

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির চিঠি পাঠালো দুদক

সর্বশেষ আপডেট : ০৪:৪৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫