১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আদালতে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১০:২৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • 96

বিচারকের সামনেই সাংবাদিককে মারধর করা হয়। ছবি : সংগৃহীত

ঢাকার ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সামনেই এক সাংবাদিকের ওপর আইনজীবীদের হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এ দিন শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে আদালতে আনা হয়। বিচারক আদালতে আসার পরে প্রচলিত নিয়ম অনুযায়ী, আইনজীবী ও সাংবাদিক ছাড়া অন্যদের আদালত কক্ষ থেকে বেরিয়ে যেতে বলা হয়।

এ সময় কয়েকজন আইনজীবী সাংবাদিকদেরও ওই কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন।

ওই সময় ধারণ করা কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কয়েকজন আইনজীবী এজলাস কক্ষেই কাউকে ঘিরে হট্টগোল করে সেখান থেকে বেরিয়ে যেতে বলছেন। কয়েকজন তাদেরকে বাঁধা দিলেও কোনো কাজ হচ্ছে না। এ সময় ওই ভিডিওতে ‘সাংবাদিককে মাইরেন না’ বলতেও শোনা যায়।

হামলার শিকার সময় টেলিভিশনের সাংবাদিক আসিফ হোসাইন সিয়াম বলছেন, সাংবাদিক পান্নার জামিন শুনানির নিউজ সংগ্রহ করতে সেখানে উপস্থিত ছিলেন তিনি। কয়েকজন আইনজীবী বাজে ব্যবহার করে সাংবাদিকদের এজলাস কক্ষ থেকে বের করে দেওয়ার চেষ্টা করে।

আরও পড়ুন : ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনবে না হাইকোর্ট

নিজের পরিচয় দিয়ে কথা বলতে গেলে হঠাৎই কয়েকজন আইনজীবী তার ওপর হামলা করে বলে দাবি তার।

‘দূর থেকে ঝাঁপিয়ে একজন আমার বাম গালে ঘুষি মেরে বসে। আমার হাতে থাকা মাইক্রোফোন উঁচু করে বিচারকের দিকে এগোনোর চেষ্টা করলে তার সামনেই চারদিক থেকে আমাকে মারপিট করা হয়। এ সময় বিচারক উঠে কোর্ট থেকে বেরিয়ে যান,’ যোগ করেন তিনি।

ঘটনাস্থলে উপস্থিত রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম হাসান নয়ন বলছেন, আদালত কক্ষে শুনানির আগে হঠাৎই হট্টগোল শুরু হয়।

‘একজনকে মারধর করতে দেখে আমি গিয়ে তাকে সেইভ করার চেষ্টা করি। সেখানে আসলে কী হয়েছিল সে বিষয়ে আমি নিশ্চিতভাবে জানি না,’ বলেন এই আইনজীবী।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আদালতে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর

সর্বশেষ আপডেট : ১০:২৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫