১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মূত্রনালিতে কিলবিল করছিল পোকার লার্ভা, অতঃপর…

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • 94

প্রতীকি ছবি

নেপালে ঘটেছে এক বিরল ঘটনা। রোগীর পরীক্ষা করতে গিয়ে রীতিমতো চমকে উঠলেন নেপালি চিকিৎসকরা।

প্রস্রাবের সমস্যা নিয়ে নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ভর্তি করানো হয় ৭৬ বছর বয়সী এক বৃদ্ধকে। বৃদ্ধ জানান, একদিকে যেমন প্রস্রাব করতে সমস্যা হচ্ছে, তেমনই প্রস্রাব করার সময় রক্তপাত হচ্ছে। দেরি না করে সরাসরি বৃদ্ধকে ইমারজেন্সি বিভাগে নিয়ে যান চিকিৎসকরা।

সেই বৃদ্ধের পুরুষাঙ্গ পরীক্ষা করতেই চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। দেখা যায়, পোকার লার্ভা কিলবিল করছে বৃদ্ধের গোপনাঙ্গে!

ঘটনার কথা সম্প্রতি প্রকাশিত হয়েছে বিজ্ঞানপত্রিকা ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব সার্জারি কেস রিপোর্টস’-এ।

তাকে বিরল থেকে বিরলতম আখ্যা দিয়েছেন চিকিৎসকরা। দেখা যায় বৃদ্ধের মূত্রনালিতে ক্ষত রয়েছে। আর সেখানেই কিলবিল করছে ম্যাগট বা মাছির লার্ভা! চিকিৎসকদের মতে, মাছি দুর্গন্ধের প্রতি আকৃষ্ট হয়।

আরও পড়ুন : ‘আর কত জাস্টিফাই, এবার তোদের রক্ষা নাই’

বৃদ্ধ স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন কিছুদিন আগে। ফলে বেশি নড়াচড়া করতে পারতেন না। তাঁর স্ত্রীই যাবতীয় সেবাযত্ন করতেন। চিকিৎসকদের আশঙ্কা, ঠিকমতো পরিষ্কার-পরিচ্ছন্ন না করার জন্যই এমন ঘটনা ঘটেছে।

রিপোর্টে চিকিৎসকরা লিখেছেন, ‘পুরুষাঙ্গ এবং মূত্রথলি দুই জায়গাতেই এ রকম ম্যাগট ( পোকার লার্ভা ) দেখতে পাওয়া খুবই বিরল এবং উদ্বেগজনক।’

তবে এখানেই শেষ নয়। সিসটোস্কোপি করে চিকিৎসকরা দেখেন, শুধু মূত্রনালি নয়, ছোট ছোট লার্ভা ঢুকে পড়েছে তাঁর মূত্রথলিতেও। বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে ইউরোজেনিটাল মাইয়াসিস বলে। শেষ পর্যন্ত টারপেন্টেইন তেল দিয়ে ক্ষতস্থান সাফ করেন।

এই তেলে লার্ভা শরীরের বাইরে বার হয়ে আসে। সব লার্ভা পরিষ্কার করার পর আইভারমেক্টিন ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় বৃদ্ধের। ১১ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পান বৃদ্ধ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মূত্রনালিতে কিলবিল করছিল পোকার লার্ভা, অতঃপর…

সর্বশেষ আপডেট : ০২:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫