ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পাবনা জেলার ফরিদপুরে মা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের সোহেল রানার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) ও তার মেয়ে সুমাইয়া (৭)।
এ ঘটনায় সোহেল রানা আহত হন। আহত সোহেল রানাকে (২৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলে সোহেল রানা তার স্ত্রী ও মেয়েকে নিয়ে চাটমোহরে বাড়িতে যাচ্ছিলেন। পথে ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন : মাদক সম্রাজ্ঞী আওয়ামী লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক
এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হন। গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।
ওসি আরও জানান, খবর পেয়ে মা-মেয়ের মরদেহ পুলিশি হেফাজতে নেওয়া হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে
ঢাকা ডেস্ক 









