১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৯ ফিলিস্তিনি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৫৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 74

ছবি : সংগৃহীত

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনে নিহত হয়েছেন আরও ৫৯ ফিলিস্তিনি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গাজা সিটিতে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সোমবার শহরের শাতি শরণার্থী শিবিরের কাছে এক গর্ভবতী নারী ও তার অনাগত শিশুকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

একই হামলায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা। গাজা সিটির আল-শিফা হাসপাতালের চিকিৎসা সূত্র জানিয়েছে, সোমবার একদিনেই গোটা গাজা উপত্যকায় অন্তত ৫৯ জন নিহত হয়েছেন ইসরায়েলি হামলায়।

এদিকে গাজার মানুষ যুদ্ধের পাশাপাশি এখন দুর্ভিক্ষেরও শিকার। ইসরায়েলের মাসব্যাপী অবরোধে খাদ্যসংকটে সোমবার আরও তিন শিশু মারা গেছে। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ক্ষুধা ও অনাহারে প্রায় ৩৫০ জন মারা গেছেন, যাদের এক-তৃতীয়াংশই শিশু।

আরও পড়ুন : রদবদল হয়েছে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে

আল জাজিরার তথ্য মতে, গত মাস থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত এক হাজারেরও বেশি ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোমবারের হামলায় সেখানেই অন্তত ১০ জন নিহত হয়েছেন। দিনের শুরুতে নাসের স্ট্রিটের ব্যস্ত বাজারে ভয়াবহ দৃশ্য দেখা যায়।

আল জাজিরার সাংবাদিক মোয়াথ আল-খালুত জানান, বাজারে ইসরায়েলি হামলার পর অন্তত চারজন নিহত এবং বহু মানুষ আহত হন। আতঙ্কে মানুষ চারদিকে ছুটতে থাকে।

তিনি বলেন, মানুষ জানে না কোথায় যাবে, কী করবে। তারা নিরাপদ আশ্রয় খুঁজছে, কিন্তু ইসরায়েলি সেনারা শহরের প্রতিটি কোণায় হামলা চালাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৯ ফিলিস্তিনি

সর্বশেষ আপডেট : ১১:৫৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫