০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, কমছে দাম

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 50

পেঁয়াজের দাম কমল। ছবি: সংগৃহীত

আড়াই বছর পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পুনরায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তিনটি পৃথক চালানে মোট ৬০ টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তৃতীয় চালানে একটি ট্রাকে ১৫ টন পেঁয়াজ বন্দরের ৩১ নম্বর ইয়ার্ডে প্রবেশ করে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী শ্যামল কুমার নাথ জানান, গত ২৫ আগস্ট ভারত থেকে প্রথম চালানে একটি ট্রাকে ১৫ টন পেঁয়াজ, ২৮ আগস্ট রাত ৮টার দিকে দ্বিতীয় চালানে দুটি ট্রাকে ৩০ টন পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করে।

এ নিয়ে তিন চালানে মোট ৬০ টন পেঁয়াজ ভারত থেকে আমদানি হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান এস এম ওয়েল ট্রেডার্স। মান পরীক্ষা শেষে পেঁয়াজ খালাসের অনুমতি দেওয়া হয়েছে।

পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। পেঁয়াজ আমদানির খবরে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

আরও পড়ুন : ভারত থেকে এলো ১০০ মেট্রিকটন পেঁয়াজ

প্রতি টন পেঁয়াজ ৩০৫ মার্কিন ডলারে আমদানি মূল্য দেখানো হয়েছে, যা বাংলাদেশি টাকায় ৩৭ হাজার ৪২৯ টাকা। সে ক্ষেত্রে প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়েছে প্রায় ৩৮ টাকা। আমদানি করা পেঁয়াজ মানভেদে ৫৭-৬০ টাকার মধ্যে বিক্রি করা সম্ভব।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ‘আমদানি করা পেঁয়াজ দ্রুত ছাড় করতে বন্দর কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, কমছে দাম

সর্বশেষ আপডেট : ১০:০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫