০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে স্বর্ণের দাম

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৫১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 78

বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে স্পট গোল্ডের দাম বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৩ হাজার ৫০৮ দশমিক ৫০ ডলার, যা এ পর্যন্ত সর্বোচ্চ। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মাঝেই বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে ঝুঁকছেন।

অর্থনীতিবিদদের মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কনীতি ও বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতাই এ বৃদ্ধির বড় কারণ। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদহার কমাতে পারে—এমন প্রত্যাশাও বিনিয়োগকারীদের স্বর্ণমুখী করছে। কারণ, সুদের হার কমলে স্বর্ণের প্রতি আকর্ষণ আরও বেড়ে যায়।

আরও পড়ুন : স্বর্ণের দাম আবারও বাড়ল , ভরি কত?

বুলিয়নভল্টের গবেষণা পরিচালক অ্যাড্রিয়ান অ্যাশ বলেন, “ট্রাম্প প্রশাসনের নীতি এবং বৈশ্বিক বাণিজ্যের উপর তার প্রভাব স্বর্ণের বাজারকে সরাসরি প্রভাবিত করছে। মূলত গত বছরের মার্কিন নির্বাচনই এই উল্লম্ফনের পথ তৈরি করেছে।”

এদিকে ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়েও বাজারে শঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্প একাধিকবার ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে প্রকাশ্যে সমালোচনা করেছেন এবং গভর্নর লিসা কুককে সরানোর চেষ্টা করেছেন। হারগ্রিভস ল্যান্সডাউনের বিশ্লেষক ডেরেন ন্যাথান মনে করেন, “ফেডের স্বাধীনতাকে দুর্বল করার প্রচেষ্টা বিনিয়োগকারীদের আবার নিরাপদ সম্পদে ফিরিয়ে দিচ্ছে।”

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লাগার্দও সতর্ক করেছেন। তিনি বলেছেন, ফেডের স্বাধীনতা ক্ষুণ্ন হলে তা বৈশ্বিক অর্থনীতির জন্য ‘অত্যন্ত গুরুতর হুমকি’ হয়ে দাঁড়াবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিশ্ববাজারে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে স্বর্ণের দাম

সর্বশেষ আপডেট : ০৫:৫১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫