০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঢাকা কলেজে রান্না হচ্ছিল মরা মুরগি, অতঃপর…

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:২৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 81

মরা মুরগি জব্দের পর ডাইনিং ম্যানেজারকে পুলিশে দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

ঐতিহ্যবাহী ঢাকা কলেজের দক্ষিণ ছাত্রাবাসের ডাইনিংয়ে রান্নার প্রস্তুতিকালে মরা মুরগি উদ্ধার করেছে শিক্ষার্থীরা। এ সময় পঁচা মাছও জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত ডাইনিং ম্যানেজারকে থানায় সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা কলেজের দক্ষিণ ছাত্রাবাসে এ ঘটনাটি ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, খাওয়ার সময়ই প্রায়ই মাংস থেকে দুর্গন্ধ আসতো। বিষয়টি তাকে জানালে সেটি কখনও সে আমলে নেয়নি। মূলত ডাইনিং ম্যানেজার ভালো মাংস ও খারাপ মাংস মিশিয়ে রান্না করতো। যাতে কেউ বুঝতে না পারে।

বিষয়টি শিক্ষার্থীরা বুঝে ফেললে তারা সতর্ক থাকে। পরে মঙ্গলবার বিকেলে মরা মুরগির মাংস ও পঁচা মাছসহ তাদের ধরে। পরবর্তীতে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

আরও পড়ুন : জাকসু নির্বাচন: প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত

ডাইনিং ম্যানেজার সেলিম ঘটনা স্বীকার করে বলেন, আমার ভুল হয়েছে। এরকম ভুল আর কখনো হবে না।

এ বিষয়ে দক্ষিণ ছাত্রাবাসের প্রভোস্ট আনোয়ার মাহমুদ বলেন, শিক্ষার্থীরা আগেও কয়েকবার ডাইনিং ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। আমি ডাইনিংয়ের খাবার আরও কয়েকটিন পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছিলাম। আজ মরা মুরগি ও পচা মাছসহ শিক্ষার্থীরা হাতেনাতে ধরেছে। তাদের থানায় দেওয়া হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঢাকা কলেজে রান্না হচ্ছিল মরা মুরগি, অতঃপর…

সর্বশেষ আপডেট : ১০:২৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫