১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 91

গণঅধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ নুরুল হক নূরের শারীরিক অবস্থার অবনতির পর তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নূরের পরিবারের সদস্য ও দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে উপস্থিত ছিলেন নূরের সহধর্মিনী মারিয়া আক্তার, সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

আলোচনার সময় মারিয়া আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ, নাকের হাড় ভাঙা, চোয়াল ও মেরুদণ্ডে গুরুতর আঘাতের মতো জটিলতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত না হলে তার জীবন হুমকির মুখে পড়তে পারে।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

এসময় প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন, যেন নূরের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা তাৎক্ষণিকভাবে সম্পন্ন করা হয়। তিনি বলেন, “এই ঘটনায় আমরা সবাই মর্মাহত। তার চিকিৎসায় কোনো ঘাটতি রাখা হবে না।”

বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানও উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা জানান, হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকালের মধ্যে এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশিত হবে এবং ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

নূরের ওপর হামলার পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিভিন্ন দল ও সংগঠন একে পরিকল্পিত হত্যাচেষ্টা হিসেবে উল্লেখ করে দ্রুত বিচারের দাবি জানাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

সর্বশেষ আপডেট : ০৮:০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫