০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪শ’ ছাড়াল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৩৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 109

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪১১ জনে। দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চলের কুনার প্রদেশ। সেখানে অন্তত ৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং ৫ হাজার ৪০০টিরও বেশি ঘরবাড়ি ধসে গেছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৬, যা পাহাড়ি অঞ্চলজুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

আরও পড়ুন : আফগানিস্তানে নিহত বেড়ে ১১২৪

উদ্ধার অভিযানে নিয়োজিত নিরাপত্তা বাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা জানাচ্ছেন, দুর্গম এলাকায় প্রবেশ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভেঙে পড়েছে বহু সড়ক, বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা ও মোবাইল নেটওয়ার্ক। ফলে নিখোঁজদের খোঁজে কার্যক্রম আরও ধীরগতির হয়ে পড়েছে।

জাতিসংঘ ইতিমধ্যেই সতর্কতা জানিয়েছে যে মৃত ও ক্ষয়ক্ষতির পরিসংখ্যান আরও বাড়তে পারে। সংস্থাটির মানবিক সহায়তা সমন্বয়ক ইন্দ্রিকা রাটওয়াটে বলেন, প্রথম ২৪ ঘণ্টায় ব্যাপক ভূমিধসের কারণে দুর্গত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ফলে সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালায় ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কারণে প্রায়ই বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪শ’ ছাড়াল

সর্বশেষ আপডেট : ০৫:৩৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫