১২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজকের আবহাওয়া

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:০৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 103

রাজধানী ঢাকায় আজ সোমবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে দুপুরের পর যেকোনো সময় হতে পারে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া স্বল্পমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ফলে গরম কিছুটা বেড়ে অস্বস্তি তৈরি করতে পারে।

আরও পড়ুন : বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রোববার রাতের সারাদেশের পূর্বাভাসে জানানো হয়, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ।

আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে। তবে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজকের আবহাওয়া

সর্বশেষ আপডেট : ০৯:০৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫