১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে কর কর্মকর্তা মিতু ধরা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:১৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 124

ছবি : সংগৃহীত

ঘুষ নেওয়ার অপরাধে কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১ সেপ্টেম্বর) এনবিআর সচিব মো. আবদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, যেহেতু ঢাকার কর অঞ্চল ৫ এর সহকারী কর কমিশনার মিজ জান্নাতুল ফেরদৌস মিতুর বিরুদ্ধে ৩৮ লাখ টাকা গ্রহণের বিনিময়ে একই কর অঞ্চলের সালাহ উদ্দিন আহমেদের মনোনীত প্রতিনিধিকে (আয়কর আইনজীবী) আয়কর নথির অধিকাংশ পূর্ববর্তী রেকর্ড হস্তান্তরের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেহেতু সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি-১২ অনুযায়ী তাকে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে কর কর্মকর্তা মিতু ধরা

সর্বশেষ আপডেট : ০৭:১৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫