১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১৮ বাংলাদেশীকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৩০:২৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 72

ছবি : সংগৃহীত

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি ৩টি ফিশিং বোটসহ ১৮ বাংলাদেশী মাঝি-মাল্লাকে ধরে নিয়ে গেছে। কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের ছেঁড়াদ্বীপ সংলগ্ন পূর্ব সীমান্তে মাছ শিকারের সময় তাদের ধরে নিয়ে যায়।

সোমবার (১ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম।

ফয়জুল ইসলাম বলেন, বিষয়টি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য সংশ্লিষ্ট বাহিনীর কাছে জানানো হয়েছে।

আরও পড়ুন : টিকটকার প্রিন্স মামুনের সেলুন কিনে নেওয়ার বিষয়ে যা বললেন অপু বিশ্বাস

তিনি বলেন, মাছ শিকারের সময় তিনটি ফিশিং বোটসহ ১৮ জেলেকে আরকান আর্মি ধরে নিয়ে গেছে। আমরা বিষয়টি নজরে এনেছি।

দ্বীপের জেলেদের অভিযোগ, এই পূর্ব সীমান্তের সাগরে বহু বছর ধরে বাংলাদেশি জেলেরা মাছ শিকার করে আসছেন। সোমবার ভোর রাতে আরাকান আর্মি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে বোটগুলো আটক করে।

জানা যায়, ধরা পড়া তিনটি বোট সেন্টমার্টিনের ৭ নম্বর ওয়ার্ডের গলাচিপা এলাকার আবু তাহের, আলমগীর ও আবসার উদ্দীনের মালিকানাধীন। প্রতিটি বোটে ৬ জন করে মাঝি-মাল্লা থাকা অবস্থায় মোট ১৮ জন জেলেকে আটক করা হয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

১৮ বাংলাদেশীকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

সর্বশেষ আপডেট : ০৩:৩০:২৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫