০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সেই নারী প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকি ঢাবি শিক্ষার্থীর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 68

নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেন আলী হুসেন। ছবি : সংগৃহীত

ডাকসু নির্বাচনে জিএস পদে এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে রিট আবেদন করেছিলেন বামজোট মনোনীত প্রার্থী বি এম ফাহমিদা আলম। সেই রিটের পরিপেক্ষিতে নির্বাচনপ্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন হাইকোর্ট। যদিও চেম্বার আদালত হাইকোর্টের সেই আদেশ স্থগিত করেন।

পরে রিট আবেদনকারী এই নারী প্রার্থীকে নিয়ে ‘গণধর্ষণের পদযাত্রা’ করার হুমকি দেন আলী হুসেন নামে এক শিক্ষার্থী। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ওই শিক্ষার্থী এমন হুমকি দেন।

মুহূর্তেই আলী হুসেনের স্ট্যাটাস ভাইরাল হয়ে যায়। শুরু হয় তীব্র সমালোচনা।

জানা যায়, আলী হুসেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের এবং সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।

ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীরা দাবি করেন, এই আলী হুসেন শিবিরের রাজনীতি করেন। তার শাস্তি চান তারা।

আরও পড়ুন : আদালত রিট গ্রহণ করায় ক্ষুব্ধ পি

যদিও শিবিরের দাবি, তাদের সঙ্গে এই শিক্ষার্থীর কোনো সম্পৃক্ততা নেই। শিবিরের প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কাইয়ুম বলেন, এই ছেলে শিবিরের কেউ না। এমনকি আমি তাকে চিনিও না।

পরে এক লাইভে এসে আলী হুসেন জানান, তিনি কোনো দল বা সংগঠন করেন না।

এ বিষয়ে সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফারুক শাহ গণমাধ্যমকে বলেন, এরকম একটি তথ্য পেয়েছি। তবে ছেলেটা আমাদের হলের। বিস্তারিত জানার চেষ্টা করছি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সেই নারী প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকি ঢাবি শিক্ষার্থীর

সর্বশেষ আপডেট : ১০:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫