০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মারা গেছেন অভিনেত্রী প্রিয়া

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:৩৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 99

অভিনেত্রী প্রিয়া

মাত্র ৩৮ বছর বয়সে টেলিভিশনের জনপ্রিয় মুখ প্রিয়া মারাঠে মারা গেছেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে রোববার ভোর ৪টায় মুম্বাইয়ের মীরা রোডের নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।

প্রিয়া মারাঠে ২০০৫ সালে ‘ইয়া সুখানো ইয়া’ নামে মারাঠি ধারাবাহিকে প্রথম অভিনয় করেন। এরপর দীর্ঘকালীন সিরিয়াল ‘চার দিবস সাসুছে’তে কাজ করেছেন তিনি। ২০০৮ সালে মিলিন্দ উকের চলচ্চিত্র ‘হমনে জিনা শিখ লিয়া’ তে অভিনয়ের মাধ্যমে মারাঠি থেকে বলিউডে প্রবেশ করেন প্রিয়া।

হিন্দি টেলিভিশনে প্রবেশের পর প্রিয়া সবচেয়ে বেশি পরিচিতি পান একতা কাপুর প্রযোজিত জনপ্রিয় সিরিয়াল ‘পবিত্র রিশতা’য়। সেখানে তিনি অভিনয় করেছিলেন বর্ষা দেশপান্ডে ও ঝুমরির চরিত্রে। এ ধারাবাহিকে ছিলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে।

আরও পড়ুন : ৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে কর কর্মকর্তা মিতু ধরা

প্রিয়ার সহ-অভিনেত্রী উষা নাদকার্নি শোক প্রকাশ করে বলেন, আমি শুনেছিলাম ওর ক্যানসার হয়েছে। পরে অপারেশন করেছিল, আবার কাজেও ফিরেছিল। তবে সম্প্রতি জানতে পারি, ওর অবস্থা ভালো নয়। শেষ কদিন আগে স্বামী আমাদের দেখতে যেতে মানা করেছিলেন।

হয়তো চিকিৎসার কারণে মাথার চুল পড়ে গিয়েছিল বলে তিনি লজ্জা পাচ্ছিলেন। ভীষণ কষ্ট লাগছে। এত অল্প বয়সে কেউ চলে যায় কেমন করে? ঈশ্বর এত নিষ্ঠুর হতে পারেন?

অভিনেত্রীর স্বামী শান্তনু মোগেও অভিনেতা। তিনি মারাঠি টেলিভিশনে ছত্রপতি শিবাজির চরিত্রের পরিচিত মুখ। সারা ভারতে ছোটপর্দার দর্শকদের কাছে তিনি ছিলেন জনপ্রিয় মুখ। বাংলাদেশেও তার পরিচিতি রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মারা গেছেন অভিনেত্রী প্রিয়া

সর্বশেষ আপডেট : ০৭:৩৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫