১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ আফগানদের জন্য দোয়া চাইলেন আহমদুল্লাহ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 93

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় আট শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে পড়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পে পুরো অঞ্চল জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের ছবি ফুটে উঠেছে। বহু ঘরবাড়ি ও স্থাপনা ভেঙে পড়েছে, রাস্তাঘাটে দেখা গেছে আতঙ্কিত জনতার ভিড়। উদ্ধারকাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থাগুলো।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য দোয়া করা হচ্ছে। বাংলাদেশী ইসলামি ব্যক্তিত্ব, আলোচক ও সক্রিয় সামাজিক কর্মী শায়খ আহমদুল্লাহ তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন—

“মহান আল্লাহর নিকট কায়মনোবাক্যে প্রার্থনা করছি, নিহতদের তিনি ক্ষমা করুন। তাদের শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও ধৈর্য ধারণের তাওফিক দিন। আহতদের দ্রুত আরোগ্য দান করুন। এই রকম ভয়াবহ দুর্ঘটনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন।”

প্রসঙ্গত, ভূমিকম্পটি ছিল সাম্প্রতিক বছরগুলোর মধ্যে আফগানিস্তানে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি। নিহত ও আহতদের সংখ্যা ঘন্টায় ঘন্টায় বাড়ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ আফগানদের জন্য দোয়া চাইলেন আহমদুল্লাহ

সর্বশেষ আপডেট : ০৪:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫