০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

না ফেরার দেশে চলচ্চিত্র পরিচালক প্রেম সাগর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৩৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 152

ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের প্রখ্যাত নির্মাতা, প্রযোজক ও চিত্রগ্রাহক প্রেম সাগর আর নেই। রবিবার (৩১ আগস্ট) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই বর্ষীয়ান পরিচালক।

প্রেম সাগর ছিলেন বিখ্যাত নির্মাতা রামানন্দ সাগরের সন্তান এবং তাঁর গড়া ঐতিহ্যের অন্যতম ধারক। তিনি ‘চারাস’, ‘আঁখেন’, ‘আলিফ লাইলা’, ‘লালকার’-এর মতো আলোচিত চলচ্চিত্র নির্মাণ করেছেন। শুধু সিনেমাই নয়, ভারতের কিংবদন্তি টিভি সিরিজ ‘রামায়ণ’, ‘বিক্রম অউর বেতাল’ ও ‘শ্রীকৃষ্ণ’-এর সিনেমাটোগ্রাফি ও প্রযোজনার দায়িত্বও সামলান তিনি।

আরও পড়ুন : বায়ুদূষণে বিশ্বের শীর্ষ পাঁচ শহরের তালিকায় ঢাকা

এছাড়া তিনি রামানন্দ সাগরের আত্মজীবনী “An Epic Life: Ramanand Sagar, From Barsaat to Ramayan” রচনা করেছিলেন, যা চলচ্চিত্র ও টেলিভিশনের ইতিহাসে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত।

তার মৃত্যুতে ভারতীয় বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। ‘রামায়ণ’-এর লক্ষ্মণ চরিত্রে অভিনয় করা সুনীল লাহরী এক্স-এ লিখেছেন— “অত্যন্ত দুঃখজনক সংবাদ। আমরা হারালাম প্রেম সাগর জিকে। ওম শান্তি।” একই সিরিজে রামের ভূমিকায় অভিনয় করা অরুণ গোবিল বলেছেন— “প্রেম সাগর স্যারের প্রয়াণ হৃদয়বিদারক। তিনি ছিলেন আমাদের পথপ্রদর্শক।”

১৯৬৮ সালে পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ প্রেম সাগর জীবনের বড় অংশ কাটিয়েছেন ‘সাগর আর্টস’ ব্যানারের হয়ে কাজ করে। বিশেষ করে ১৯৮৭ সালে দূরদর্শনে প্রচারিত ‘রামায়ণ’-এর সাফল্যের পেছনে তিনি ছিলেন অন্যতম কারিগর।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

না ফেরার দেশে চলচ্চিত্র পরিচালক প্রেম সাগর

সর্বশেষ আপডেট : ০১:৩৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫