১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার দাবি জামায়াতের

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:১৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • 166

বাংলাদেশ জামায়াতে ইসলামী আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ দাবি তোলেন।

তিনি বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম যেমন নিষিদ্ধ করা হয়েছে, তেমনি জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা উচিত। কারণ তারা সব সময় আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে।”

বৈঠক শেষে সাংবাদিকদের সামনে ডা. তাহের গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “এই হামলা শুধু দুঃখজনক বা ন্যক্কারজনক নয়, এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

আরও পড়ুন : চবিতে ছাদ থেকে দেওয়া সেই শিক্ষার্থীর পরিচয় জানা গেল

জুলাই সনদ প্রসঙ্গে জামায়াতের এই নেতা জানান, রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্যে পৌঁছানো ১৯টি বিষয়ে আইনি ভিত্তি দিতে দু’একটি দল বাধা দিচ্ছে। তাহের বলেন, “ঐকমত্য কমিশনে সময় ব্যয় করে যদি আইনি রূপ না দেওয়া হয়, তবে আগামী সরকারের জন্য রেখে দেওয়ার কোনো অর্থ নেই। জুলাই বিপ্লবের পর ন্যূনতম সংস্কারগুলো অন্তত এখনই কার্যকর করতে হবে।”

তিনি তিনটি ধাপের উদাহরণ টেনে বলেন, “ঐকমত্যে পৌঁছা, আইনি ভিত্তি দেওয়া এবং তা বাস্তবায়ন—এই তিনটি ধাপ সম্পূর্ণ করলেই চার্টার পূর্ণতা পাবে।”

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ বৈঠকে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার দাবি জামায়াতের

সর্বশেষ আপডেট : ০৮:১৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫