১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে রাকসু কার্যালয় ভাঙচুর, কার্যক্রম স্থবির

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৫৮:২০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • 68

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (রাকসু) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল। এ সময় তারা রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেয়।

রোববার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে রাকসু নির্বাচন কমিশন মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চালু করতে পারেনি। আজ ছিল মনোনয়ন ফরম বিতরণের শেষ দিন।

কর্মসূচিতে ছাত্রদল নেতাকর্মীরা স্লোগান দেন— “রাকসু ফি দিয়েছি, ভোটার হতে চেয়েছি”, “প্রথম বর্ষের ভোটাধিকার, দিতে হবে দিতে হবে”, “লড়তে হলে লড়ব, ভোটাধিকার নিয়ে যাব” ইত্যাদি।

আরও পড়ুন : ডাকসুতে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, “আমরা বারবার প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছি। তারা রাকসুর ফি দিয়েছে, অথচ ভোটার হতে পারছে না। এ বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ছাত্রদল নেতাকর্মীরা কোষাধ্যক্ষের কার্যালয় অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে তারা ভেতরে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করেন।

এদিকে ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক ও ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, “ভোটার তালিকায় প্রথম বর্ষ ও আন্দোলন-সংগ্রামের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়নি। ছাত্রদল এই দাবিতে আন্দোলন করছে। আমরা তাদের দাবিতে সংহতি জানাই।”

আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। আজ ছিল মনোনয়ন ফরম বিতরণের শেষ দিন। ছাত্রদলের কর্মসূচি ও ভাঙচুরের কারণে দিনের কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে রাকসু কার্যালয় ভাঙচুর, কার্যক্রম স্থবির

সর্বশেষ আপডেট : ১২:৫৮:২০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫