০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কাকরাইলে জাপা–গণঅধিকার সংঘর্ষে গুরুতর আহত নুর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • 74

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের সংঘর্ষে জড়াল জাপা ও গণঅধিকার পরিষদ। এতে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নুরের অফিসিয়াল আইডি থেকে প্রকাশিত এক ছবিতে তাকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলার শিকার হয়ে তিনি গুরুতর আহত হয়েছেন।

ঘটনার পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ তোলেন, জাপার নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। তারা বলেন, “অনতিবিলম্বে গণহত্যার দায়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় ছাত্র, শ্রমিক-জনতা রাস্তায় নেমে বিচার করবে।”

আরও পড়ুন : কাকরাইলে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন

অন্যদিকে জাপার পক্ষ থেকে পাল্টা অভিযোগ আনা হয়েছে যে, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাই মিছিল নিয়ে এসে প্রথমে তাদের ওপর আক্রমণ চালিয়েছে।

সন্ধ্যা সোয়া ৬টার দিকে শুরু হওয়া এ ঘটনায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ, সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার বলেন, “দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা এখন ঘটনাস্থলে আছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।”

রাজনৈতিক উত্তেজনার এই ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কাকরাইলে জাপা–গণঅধিকার সংঘর্ষে গুরুতর আহত নুর

সর্বশেষ আপডেট : ১২:০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫