১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ  তুরস্কের

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৫৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • 91

প্রতীকি ছবি

ইসরায়েলের জাহাজ ও বিমানকে নিজ দেশের বন্দর ও আকাশসীমায় নিষিদ্ধ করার পাশাপাশি দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক।

শুক্রবার (২৯ আগস্ট) সংসদে গাজা বিষয়ক বিশেষ অধিবেশনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইসরায়েল টানা দুই বছর ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে এবং মানবিক মূল্যবোধ উপেক্ষা করছে। এ কারণেই তুরস্ক বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করার পাশাপাশি আকাশ ও সমুদ্রপথেও নিষেধাজ্ঞা দিয়েছে।

২০২৩ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৭০০ কোটি ডলার।

আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, তুরস্ক শুধু গাজার মানবিক সংকট নয়, ইসরায়েলকে নিজেদের জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবেও দেখছে। বিশেষ করে সিরিয়ায় ইসরায়েলের হামলাকে আঙ্কারা ইচ্ছাকৃতভাবে পুনর্গঠন বাধাগ্রস্ত করার প্রচেষ্টা হিসেবে মনে করছে।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান আগেই ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন।

তুরস্ক মনে করছে, ইসরায়েলকে থামানো না হলে ভবিষ্যতে দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাতও হতে পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ  তুরস্কের

সর্বশেষ আপডেট : ১০:৫৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫