০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:০২:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • 86

ছবি : সংগৃহীত

ভোলা সদর উপজেলা শাখার নিষিদ্ধ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল্লাহ আরিফকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা।  ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শংকর তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৩০ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে সদর পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি রোডের মসজিদ-ই নববীর পশ্চিম পাশে নিজ বসতবাড়ির সামনে থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরিফ ওই এলাকার বাসিন্দা মো. বশির উদ্দিন মাস্টারের ছেলে।

নিহত আরিফের বাবা বশির উদ্দিন জানিয়েছেন, রাতে আরিফ তার নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোরে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে দেখি বাসার কেচিগেটের সামনে আমার ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

তিনি বলেন, আরিফ আমার একমাত্র ছেলে। কে বা কারা ছেলেটাকে কুপিয়ে মেরে ফেলেছে, আমি এর বিচার চাই।

আরও পড়ুন : ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

নিহতের মা রাবেয়া বসরী বলেন, আরিফ রাত ১টার দিকে বলেছে মা আমার শরীর ভালো না, পানি দেন। আমি তাকে পানি দেওয়ার পর পানি খেয়ে তার রুমেই শুয়ে ছিল। ভোরে তার বাবার চিৎকার শুনে বাসা থেকে বেরিয়ে দেখি বাসার সামনে আরিফের মরদেহ পড়ে আছে।

ওসি শংকর তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আরিফের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনা হয়েছে। সুরতহাল রিপোর্টে নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ওসি আরও জানান, যেহেতু আঘাতের চিহ্ন রয়েছে এটি হত্যাকাণ্ড হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সর্বশেষ আপডেট : ১২:০২:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫