০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জুলাই সনদে ‘নব্বইয়ের ছাত্র আন্দোলনকে’ স্বীকৃতি দেওয়ার দাবি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • 87

ছবি : সংগৃহীত

‘অপরাজেয় ৯০’ নামে নবগঠিত সংগঠন দাবি জানিয়েছে যে, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনকে জুলাই সনদে অন্তর্ভুক্ত ও স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ছাত্র আন্দোলনে নিহতদের যেন রাষ্ট্রীয়ভাবে শহিদের মর্যাদা ও আহতদের যথাযথ সম্মান দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনের যুগ্ম আহবায়ক জাকির হোসেন নয়ন, লুৎফর রহমান, জাবের আব্দুল্লাহ খান, সদস্য নুরুল ইসলাম লেলিনসহ অন্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এই সংবাদ সম্মেলনের মাধ্যমেই ‘অপরাজেয় ৯০’ সংগঠনটি আত্মপ্রকাশ করে।

সংগঠনের আহ্বায়ক আলী আক্কাস নাদিম বলেন, বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস উজ্জ্বল ও গৌরবময়। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলন ও চব্বিশের গণআন্দোলনের প্রতিটি ঐতিহাসিক মুহূর্তেই এ দেশের ছাত্ররা রাজপথে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছে।

আলী আক্কাস নাদিম আরও বলেন, মূলত সাধারণ ছাত্ররাই প্রথম বাংলা ভাষার দাবি উত্থাপন করে এর পক্ষে জোরদার আন্দোলন গড়ে তোলে। বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা আন্দোলন ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানে ছাত্রদের ভূমিকা ছিল গৌরবদীপ্ত ও উজ্জ্বল। সঙ্গত কারণেই নব্বইয়ের ছাত্র আন্দোলনের অবদানকে সমানভাবে অন্তর্ভুক্ত করতে হবে।

শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে দেশের বিচার বিভাগের মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচনব্যবস্থা ধ্বংস করে একনায়কতান্ত্রিক সরকার ও রাষ্ট্রব্যবস্থা কায়েম করেন, যা বর্তমান সময়ে জনগণের কাছে ফ্যাসিস্ট ব্যবস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে মন্তব্য করেন অপরাজেয় ৯০-এর এই আহ্বায়ক।

আরও পড়ুন : জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে পারবে না ফিলিস্তিনি প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের বাধা

তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনা নির্বাচনব্যবস্থা ধ্বংস করে ফ্যাসিজম তৈরি করেন। বিএনপিসহ সব বিরোধী দল গত ১৫ বছর রাজপথে আন্দোলন করে। শেষ পর্যন্ত চব্বিশের ছাত্র-জনতার রক্তের মাধ্যমে ৫ আগস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়, যা বাংলাদেশের মানুষের কাছে লাল জুলাই হিসেবে স্বীকৃতি পেয়েছে।

‘অপরাজেয় ৯০’-এর সদস্য সচিব মো. জাকির হোসেন বলেন, নব্বইয়ের চেতনাকে ধরে রাখতে আমরা সবাই মিলিত হয়েছি। এ দেশের মানুষ প্রাকৃতিকভাবেই ভীষণ মানবিক। আমরা যেমন আমাদের পূর্বপুরুষদের ভুলে না যাই, একই সঙ্গে আমরা আগামীতেও অমানবিক কোনো রাষ্ট্র দেখতে চাই না।

সময়ের প্রয়োজনীয়তায় ‘অপরাজেয় ৯০’ সংগঠনটি গড়ে উঠেছে মন্তব্য করে জাকির বলেন, এই সংগঠনের মাধ্যমে সারা দেশের নব্বইয়ের স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের তালিকা প্রকাশ করা হবে। এই মুহূর্তে আমাদের সবার দাবি— জুলাই সনদে নব্বইয়ের ছাত্র আন্দোলনকে সমানভাবে অন্তর্ভুক্ত ও যথাযথ স্বীকৃতি দিতে হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জুলাই সনদে ‘নব্বইয়ের ছাত্র আন্দোলনকে’ স্বীকৃতি দেওয়ার দাবি

সর্বশেষ আপডেট : ০২:০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫