০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৫৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • 51

প্রতীকি ছবি

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ (৩০ আগস্ট) পালিত হচ্ছে । বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের স্মরণ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী  ২০১১ সাল থেকে প্রতি বছর ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে দেশে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।

আওয়ামী লীগের আমলে বিরোধী মত দমনের নামে রাজনীতিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে গুমের ঘটনা নিয়ে তদন্ত করছে অন্তর্বর্তী সরকার। বেরিয়ে আসছে রোমহর্ষক নানা ঘটনা।

আরও পড়ুন : আজকের বাজারে স্বর্ণের দাম কত?

জুলাই-অভ্যুত্থানের পর গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদে সই করে সরকার। পাশাপাশি দুটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিশন।

১৫তম আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, ‘গুমে জড়িতদের বড় একটি অংশ চিহ্নিত হয়েছে। উদঘাটিত হয়েছে পুরো প্রক্রিয়া। ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

সর্বশেষ আপডেট : ০৩:৫৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫