১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

খাবার খেতেই চায় না শিশু, ‘ফিডিং ডিজ়অর্ডার’-এর লক্ষণ নয় তো?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:২৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • 105

ছবি : সংগৃহীত

বেশির ভাগ শিশুকেই খাবার খাওয়াতে গিয়ে বাবা-মাকে এক প্রকার যুদ্ধ করতে হয়। শিশু মুখে খাবার নিয়ে বসে থাকে। চিবোতে চায় না। জোর করে জল দিয়ে গিলে ফেলে।

বাবা-মায়েদের অভিযোগ, সন্তান কিছু খেতে চায় না। দীর্ঘ দিন এমন চলতে থাকলে পুষ্টির ঘাটতি থেকে যাবে শিশুর শরীরে।

তবে এমন হলে জোর করে খাওয়ানো যাবে না, বরং শিশু ঠিক কী কারণে খেতে চাইছে না তা জানতে হবে। কিছু লক্ষণ খেয়াল করতে হবে বাবা-মাকে।

‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্‌থ’-এর একটি সমীক্ষা জানাচ্ছে, অনেক শিশুই ‘পেডিয়াট্রিক ফিডিং ডিজ়অর্ডার’-এ ভোগে। এর কিছু লক্ষণ রয়েছে। সেই লক্ষণগুলি দেখা দিলে বুঝতে হবে, খাবারে অনীহা নয়, বরং সমস্যা অন্য জায়গায়।

কোন কোন লক্ষণ দেখলেই চিকিৎসার প্রয়োজন?

খাবার মুখে দিলে ফেলে দেয়।

শিশুকে খাওয়ানোর চেষ্টা করলে সে কান্নাকাটি করে।

খাওয়ানোর পরেই বমি করে দেয় বা খাবার দেখলে বমি আসে।

খাবার চিবিয়ে খেতে ও গিলতে সমস্যা হয়। শিশু যদি বলে, খাবার গেলার সময়ে গলায় ব্যথা করছে, তা হলে সতর্ক হতে হবে।

খাবার খাওয়ার সময় ঘাম হওয়া, শ্বাসকষ্ট বা অস্থিরতা দেখা দেওয়া।

সব সময়েই যদি খাবার বিস্বাদ লাগে শিশুর বা খাবারের স্বাদ না পায়, তা হলেও সতর্ক হতে হবে।

খাওয়ার সময়ে বারে বারে হেঁচকি উঠলে, কাশি হলে, গলায় খাবার আটকে গেলে সাবধান হতে হবে।

তাই এরকম উপসর্গ দেখলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

খাবার খেতেই চায় না শিশু, ‘ফিডিং ডিজ়অর্ডার’-এর লক্ষণ নয় তো?

সর্বশেষ আপডেট : ০৩:২৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫