০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাজধানীতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:১৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • 59

প্রতীকি ছবি

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। হাইকোর্ট মোড় থেকে বিমানবন্দর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কে শনিবার (৩০ আগস্ট) থেকে দুই সপ্তাহের জন্য এ পাইলটিং কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

ডিটিসিএ জানিয়েছে, এই পাইলট প্রকল্পে শিক্ষা ভবন থেকে বিমানবন্দর পর্যন্ত সাতটি সিগন্যাল ইন্টারসেকশনে দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হচ্ছে।

২০২৩ সালের অক্টোবর মাসে ঢাকার যানজট নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে রাজধানীর ২২টি মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে অনুযায়ী, প্রথম ধাপে চারটি মোড়ে সিগন্যাল বসানোর কথা থাকলেও প্রকল্পটি দীর্ঘ সময় ধরে ঝুলে ছিল।

আরও পড়ুন : সহজ এক ব্যায়াম করুন সকালে, ফিট থাকবেন সারাদিন

অবশেষে প্রায় ১০ মাস পর ডিটিসিএ-এর সমন্বয়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অর্থায়নে এবং বুয়েটের বাস্তবায়নে এই সিগন্যাল বসানোর কাজ শুরু হয়েছে।

কর্তৃপক্ষের আশা, পরীক্ষামূলক এই উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে রাজধানীর বাকি ইন্টারসেকশনগুলোতেও স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করা হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

সর্বশেষ আপডেট : ১০:১৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫