০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ ম্যাচ !

  • খেলা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:২৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • 103

আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি

বুয়েনস এইরেসে আগামী সপ্তাহে এস্তাদিও মনুমেন্তালে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি হতে পারে আর্জেন্টিনার মাঠে জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ।

অন্তত বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে শেষ ম্যাচ এটি।

ইন্টার মায়ামির হয়ে গতকাল লিগস কাপের ফাইনালে ওঠার পর ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব নিয়ে কথা বলেন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি।

তিনি বলেন, ‘আমার জন্য এটা হবে খুব খুব বিশেষ ম্যাচ। কারণ, বাছাইপর্বে (ঘরের মাঠে) এটাই আমার শেষ ম্যাচ।’

২০২৬ বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসে স্বাগতিক হয়ে ভেনেজুয়েলার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

মাঝে চার দিন বিরতির পর আগামী ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাটিতে নিজেদের শেষ ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, আগামী বছর বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নেওয়ার ইঙ্গিত এর আগে দিয়েছেন মেসি।

এ হিসেবে বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা নিজেদের মাটিতে প্রীতি ম্যাচ না খেললে ভেনেজুয়েলা ম্যাচই হতে পারে ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ।

আগামী অক্টোবর ও নভেম্বরে প্রীতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্র, অ্যাঙ্গোলা, ভারত সফরে যাবে আর্জেন্টিনা দল।

আগামী বছরের মার্চে ‘ফিনালিসিমা’ ম্যাচে স্পেনের মুখোমুখি হওয়ার কথা আর্জেন্টিনার।

কনমেবল এই ম্যাচের দিন-তারিখ এখনো ঠিক করেনি এবং সম্ভাব্য ভেন্যু মেক্সিকো সিটি।

এরপর ২০২৬ বিশ্বকাপে খেলতে নামবে আর্জেন্টিনা, যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়।

২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে ২০২৭ সালে। তখন মেসির বয়স হবে ৪০ বছর।

তত দিন পর্যন্ত কিংবদন্তির জাতীয় দলে না খেলার সম্ভাবনাই বেশি।

মেসির নিজের কাছেও বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা ম্যাচের আবেদন অন্য রকম, ‘জানি না (ভেনেজুয়েলা ম্যাচ) এরপর প্রীতি ম্যাচ কিংবা আরও ম্যাচ থাকবে কি না।

কিন্তু এই ম্যাচটা খুবই বিশেষ। তাই আমার সঙ্গে আমার পরিবার সেখানে থাকবে; আমার স্ত্রী, সন্তান, বাবা-মা ও ভাইবোনেরা।

আমরা এভাবেই উপভোগ করতে চাই। তারপর কী হবে, জানি না।’

মেসির এ বক্তব্যের পর দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল আর দেরি করেনি।

গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যায় কনমেবলের এক্স হ্যান্ডলে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি পরা মেসির একটি ছবি পোস্ট করা হয়।

ক্যাপশনের লেখা ইংরেজিতে দাঁড়ায়, ‘হেয়ার কামস দ্য লাস্ট ড্যান্স।’ অর্থাৎ ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচটি এগিয়ে আসছে!

আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) অবশ্য ঘরের মাঠে মেসির সম্ভাব্য এই শেষ ম্যাচের সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এই ম্যাচে টিকিটের দাম বাড়িয়েছে এএফএ।

সবচেয়ে সস্তা টিকিটের দাম ১০০ ডলার (প্রায় ১২ হাজার ১৫৬ টাকা)। সবচেয়ে দামি টিকিটের দাম ৫০০ ডলারের (প্রায় ৬০ হাজার ৭৮৪ টাকা) আশপাশে।

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া গত বৃহস্পতিবার নিশ্চিত করেছেন, অক্টোবরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভেনেজুয়েলা ও শিকাগোয় পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

তাপিয়া চান, ২০২৬ বিশ্বকাপের পরেও যেন জাতীয় দলের জার্সিতে খেলা চালিয়ে যান মেসি।

এ নিয়ে তিনি ক্রোয়াট কিংবদন্তি ৩৯ বছর বয়সী লুকা মদরিচের উদাহরণ টেনেছেন, ‘মদরিচের বয়স কত? সে এখনো ক্রোয়েশিয়া জাতীয় দলে খেলছে।

ব্যাপারটা লিও-র ওপর নির্ভর করছে। আশা করি, তার খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে।’

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ ম্যাচ !

সর্বশেষ আপডেট : ০১:২৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫