বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। এর আগে, দুপুর সাড়ে ১২ টার দিকে আসন্ন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন।
সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়টিকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে। যথাযথ সময়ে রোডম্যাপটি ঘোষণা করা হয়েছে। সরকারের দিকে থেকেও একই রকম নির্দেশনা ছিল।
তিনি বলেন, এখন রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হবে, এটাই আমাদের প্রত্যাশা।
আরও পড়ুন : ভিসা প্রত্যাশীদের জন্য যে বিশেষ সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস
এদিকে নির্বাচন কমিশনের (ইসি) ভোটের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছে দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মানুষ এখন নির্বাচনমুখী হচ্ছে। পুরো জাতি ভোটের দিকে এগিয়ে যাচ্ছে।
নির্বাচন হলে দেশের অর্থনীতিতে বড় একটা পরিবর্তন আসবে। এখন রাজনীতির সময় শেষ হয়ে গেছে, জাতি গঠনের সময় এসেছে।
তিনি আরও বলেন, জনগণ জবাবদিহিমূলক সরকার চায়। ভোটের পর অর্থনীতির পাশাপাশি দক্ষতা উন্নয়ন সবচেয়ে বড় লক্ষ্য হবে। ১৮ মাসে ১ কোটি মানুষকে চাকরি দেয়ার প্রস্তুতি রয়েছে বিএনপির। তবে সব অংশীজনদের প্রস্তুতি গ্রহণ করতে হবে।
ঢাকা ডেস্ক 









