আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে ইট-পাটকেল ছুড়ে মারল উত্তেজিত জনতা। নির্বাচনী প্রচারণার সময় বুধবার (২৭ আগস্ট) রাজধানী বুয়েন্স আয়ার্সে একটি র্যালি চলাকালে এমনই বিব্রতকর পরিস্থিতির শিকার হন মিলেই।
এ অবস্থায় সেখান থেকে দ্রুত পালিয়ে বাঁচেন তিনি।
আসন্ন স্থানীয় ও মধ্যবর্তী নির্বাচনের প্রচারণা চালাতে বোন কারিনা মিলেইসহ দলের সদস্যদের নিয়ে সেখানে যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
এ সময় তাকে ও তার বোনকে লক্ষ্য করে ইট-পাথর এমনকি বোতলসহ অন্যান্য জিনিসপত্র ছুড়তে শুরু করে বেশ কয়েকজন উত্তেজিত জনতা। যার বেশকয়েকটিতে আঘাতপ্রাপ্ত হন প্রেসিডেন্ট মিলেই।
আরও পড়ুন : অনাহারে গাজায় আরও ১০ জনের মৃত্যু
এক পর্যায়ে বাধ্য হয়ে গাড়িসহ ক্যাম্পেইন ছাড়তে বাধ্য হন তিনি ও তার দল।
সম্প্রতি ঘুস কেলেঙ্কারিতে হাভিয়ের মিলেই সরকার দেশের নাগরিকদের ব্যাপক ক্ষোভের মুখে পড়ে। যেখানে স্বয়ং প্রেসিডেন্টের বোনও জড়িত থাকার অভিযোগ ওঠে। সূত্র: আল-জাজিরা
ঢাকা ডেস্ক 









