ঢাকার মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে । সতর্কবার্তায় জানানো হয়েছে, ভিসা আবেদন ও সাক্ষাৎকারে মিথ্যা বললে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে আরোপ হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে মার্কিন ভিসা প্রত্যাশীদের জন্য এ বার্তা দেওয়া হয়।
পোস্টে বলা হয়, আপনার বিরুদ্ধে অপরাধমূলক কোনো দণ্ড থাকলে, তা আপনাকে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ থেকে বিরত রাখতে পারে। এমনকি তুলনামূলকভাবে ছোটখাটো অপরাধও ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে।
আরও পড়ুন : তফসিল ডিসেম্বরে, ফেব্রুয়ারিতে নির্বাচন : ইসি
পোস্টে আরও বলা হয়, কনস্যুলার অফিসাররা আপনার অপরাধসংক্রান্ত রেকর্ড দেখতে পারেন এবং আগের যেকোনো লঙ্ঘন বা গ্রেপ্তারের তথ্য তারা জানতে পারবেন। ভিসা আবেদন ও সাক্ষাৎকারে সত্য বলুন—মিথ্যা বললে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
ঢাকা ডেস্ক 









