বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার হোটেল রোদেলা থেকে পুরুষ সঙ্গীসহ একজন নারী টিকটকারকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে আলোচিত-সমালোচিত ওই টিকটকারকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনাকালে একটি হোটেলের কক্ষ থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে একজন পুরুষের সঙ্গে ওই টিকটকারকে পাওয়া যায়। এসময় তাদের সহযোগী আরও একজন তরুণীকে আটক করা হয়েছে।
আরও পড়ুন : জাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, মনোনয়ন পেলেন যারা
স্বামী-স্ত্রী পরিচয় দিলেও টিকটকার প্রাথমিকভাবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাদের কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, হোটেল রোদেলা থেকে দুইজন তরুণী ও একজন ছেলেকে থানা হেফাজতে আনা হয়েছে। এরমধ্যে স্বামী-স্ত্রী পরিচয় দেয়া ব্যক্তিদের ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।
ঢাকা ডেস্ক 









