১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ফিরতে পারে তত্ত্বাবধায়ক সরকার, যা বলছেন প্রধান বিচারপতি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৪৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • 73

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের বিষয়ে আপিল বিভাগ সাময়িক নয়, কার্যকর ও দীর্ঘস্থায়ী সমাধান খুঁজছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, ‘যদি তত্ত্বাবধায়ক ফিরিয়ে দিই, তবে এটি কবে থেকে কার্যকর হবে?’

বুধবার (২৭ আগস্ট) সকালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের রিভিউ শুনানির দ্বিতীয় দিনে প্রধান বিচারপতি এ প্রশ্ন তোলেন। এ সময় তিনি স্পষ্ট করেন, আপিল বিভাগ এমন সমাধান চাইছে যাতে বারবার রাজনৈতিক অস্থিরতা না তৈরি হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া স্থায়ী রূপ পায়।

আজ রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এর আগে গতকাল বিএনপি ও জামায়াতের পক্ষে আইনজীবীরা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে দেয়া রায়কে বিতর্কিত উল্লেখ করে তা বাতিলের দাবি করেন।

আরও পড়ুন : তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের ‘লংমার্চ টু ঢাকা’ আজ

এর আগে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিকসহ মোট পাঁচ পক্ষ ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে সংবিধানে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। তবে ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে বাতিল করে। এরপর একই বছরের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয় পঞ্চদশ সংশোধনী, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করা হয়।

এদিকে গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ পঞ্চদশ সংশোধনীর ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে রায় দেয়, যা পুনরায় এই আলোচনাকে সামনে নিয়ে এসেছে।

রাজনৈতিক মহল এখন কৌতূহলী—যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরেও আসে, তবে সেটি কার্যকর হবে কোন সময় থেকে এবং কীভাবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফিরতে পারে তত্ত্বাবধায়ক সরকার, যা বলছেন প্রধান বিচারপতি

সর্বশেষ আপডেট : ১১:৪৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫