১২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এসআইয়ের এক থাপ্পড়ে কানে শুনছেন না যুবদল নেতা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:১৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • 92

টাঙ্গাইলের গোপালপুরে পুলিশের এক এসআইয়ের থাপ্পড়ে কানে শুনতে পাচ্ছেন না এক যুবদল নেতা। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে গোপালপুর থানায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওই নেতার।

ঘটনার শিকার ‍যুবদল নেতার নাম আমিনুল। পরে তিনি প্রথমে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে চিকিৎসকের পরামর্শে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে যান।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খায়রুল আলম বলেন, কানে আঘাতের প্রাথমিক আলামত পাওয়া গেছে। চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, জমি নিয়ে একটি বিরোধের সূত্র ধরে সোমবার বিবাদমান দুই পক্ষ সালিশ বৈঠকে বসেছিলেন। সেখানে পুলিশ গেলে স্থানীয়রা বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করেননি। সেই ঘটনায় থানায় বিবাদমান পক্ষ ও স্থানীয় বিএনপি নেতাদের নিয়ে বৈঠকে বসেন যুবদল নেতা।

আরও পড়ুন : স্বজনদের খুঁজছেন মানসিক ভারসাম্যহীন এক রেমিট্যান্সযোদ্ধা!

বৈঠক চলাকালে উত্তেজনা তৈরি হলে আমিনুল ইসলাম ও এসআই রাসেল মিয়াকে বাইরে যেতে বলা হয়। আমিনুলের অভিযোগ, এরপরই আরেকটি কক্ষে গিয়ে এসআই তাকে থাপ্পড় দেন।

এ বিষয়ে এসআই রাসেল বলেন, ‘৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। থানায় কোনো মারধরের ঘটনা ঘটেনি।’

তবে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বলেন, ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে। পরে নেতাদের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এসআইয়ের এক থাপ্পড়ে কানে শুনছেন না যুবদল নেতা

সর্বশেষ আপডেট : ১১:১৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫