০৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নেপালি শিক্ষার্থী আবিদ লড়বেন জাকসু নির্বাচনে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৩৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • 88

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে প্রথমবারের মতো বিদেশি  শিক্ষার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন আবিদ খান। তিনি সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।

জানা যায়, আবিদ খান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী। তার জন্মএবং শিক্ষাজীবন নেপালে হলেও তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে আবিদ খান বলেন, দীর্ঘদিন বাংলাদেশে থাকার সুবাদে আমি এখানকার সংস্কৃতিকে ভালোবেসে ফেলেছি এবং অনেকটা আত্মস্থও করেছি। প্রথম যখন বিশ্ববিদ্যালয়ে আসি, তখন অনেক সুযোগ-সুবিধা ও উন্নত অবকাঠামো দেখে মুগ্ধ হয়েছিলাম; কিন্তু সঠিক প্রয়োগের অভাবে শিক্ষার্থীরা এর পূর্ণ সুফল পাচ্ছে না।

নেতৃত্বের অভাব, ক্যারিয়ারভিত্তিক প্রশিক্ষণ ও কর্মশালার ঘাটতি, খাদ্য ও স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা, সঠিক কাউন্সেলিং সুবিধার অনুপস্থিতি, পরিবহন সংকট ও রাস্তাঘাটের দুরবস্থা শিক্ষার্থীদের বড় সমস্যা। ছাত্র প্রতিনিধিত্ব ছাড়া এসব সমস্যার যথাযথ সমাধান সম্ভব নয়। এজন্য আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।

নেপালের শ্রী বেঙ্গ শা উচ্চ মাধ্যমিক স্কুল থেকে মাধ্যমিক এবং ন্যাশনাল ইনফোটেক কলেজ, বীরগঞ্জ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করার পর তিনি বাংলাদেশে উচ্চশিক্ষা নিতে আসেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি তিনি বাংলাদেশ ফার্মেসি সংস্থা, জাবি শাখার কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নেপালি শিক্ষার্থী আবিদ লড়বেন জাকসু নির্বাচনে

সর্বশেষ আপডেট : ০২:৩৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫