০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

টেলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বাগদানের ঘোষণা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৪৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • 84

পপ তারকা টেলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) তারা যৌথভাবে ইনস্টাগ্রামে খবরটি প্রকাশ করেন। পোস্টে রসিক ভঙ্গিতে লেখা ছিল— ‘আপনার ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।’

প্রকাশিত ছবিতে দেখা যায়, ফুলে সাজানো আর্চের নিচে কেলসি হাঁটু গেড়ে আংটি পরাচ্ছেন সুইফটকে। আরেকটি ছবিতে সুইফটের হাতে শোভা পাচ্ছে বড়সড় আংটি।

বাগদানের এ ঘোষণা এলো তাদের সাম্প্রতিক নিউ হাইটস পডকাস্ট পর্বের কয়েকদিন পর, যেখানে টেলর তার নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অফ এ শো গার্লের’ ঘোষণা দিয়েছিলেন। অ্যালবামটি অক্টোবরে প্রকাশিত হবে।

আরও পড়ুন : আজকের আবহাওয়া

টেলর ও কেলসি ২০২৩ সালে সম্পর্কে জড়ান। শুরুটা হয়েছিল কেলসির পডকাস্টে টেলরের কথা উল্লেখ করার মধ্য দিয়ে। এরপর থেকে সম্পর্কের পথ ধরে একসঙ্গে হাজির হয়েছেন মাঠে-স্টেজে, সুপার বোল জয় থেকে কনসার্ট মঞ্চ পর্যন্ত।

এড কেলসি, ট্রাভিসের বাবা, জানিয়েছেন বাগদান আসলে কয়েক সপ্তাহ আগেই হয়েছিল মিসৌরির একটি বাগানে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে চেয়েছিলেন টেলরের সিদ্ধান্ত অনুযায়ী।

এখন যখন এনএফএল মৌসুম শুরু হতে যাচ্ছে আর টেলরের নতুন অ্যালবাম আসছে বাজারে, তখন তাদের ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় ভক্তদের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

টেলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বাগদানের ঘোষণা

সর্বশেষ আপডেট : ০৯:৪৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫