১২:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কেন হাসনাত আব্দুল্লাহ ‘ফকিন্নির বাচ্চা’, ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৩৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • 160

বাঁ থেকে হাসনাত আবদুল্লাহ ও রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহকে কেন ‘ফকিন্নির বাচ্চা’ বলে ছিলেন সেই ব্যাখ্যা দিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এক টেলিভিশনের টকশোতে তিনি ওই মন্তব্যের ব্যাখ্যা দেন।

টকশোতে রুমিন ফারহানা বলেন, তার ‘ফকিন্নির বাচ্চা’ মন্তব্য সরাসরি কোনো ব্যক্তির আর্থিক অবস্থার প্রতি ইঙ্গিত নয়। বরং এটি একটি মানসিকতা বা চিন্তাভাবনার প্রতিফলন।

রুমিন বলেন, ফকিন্নির বাচ্চা ব্যাপারটা একটা মাইন্ডসেট। এর মানে এই নয় যে কেউ গরিব। মানে হলো, চিন্তাধারায় একধরনের নীচু মানসিকতা কাজ করে। এনসিপির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর ও হাসনাত আবদুল্লাহর মতো নেতারা যে ভাষায় রাজনীতি করছেন, সেটি খুবই নিম্নমানের।

রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, তাদের কথাবার্তা ‘স্লাম’ এলাকায় ব্যবহৃত ভাষার মতো। কেউ এদের ফকিন্নি বলে, কেউ বস্তির ভাষা বলে, কেউ কাচড়া বলে—সেটা তাদের আচরণ থেকেই বোঝা যায়।

আরও পড়ুন : গত ১৫ বছর বিএনপির যে নেতাকর্মীদের জন্য লড়াই করলাম, তারাই আজ ধাক্কা দেয়: রুমিন ফারহানা

এনসিপি নেতাদের ইঙ্গিত করে রুমিন ফারহানার অভিযোগ, ওরা যে ভাষায় স্লোগান দেয়, প্রতিপক্ষকে আক্রমণ করে বা ফ্রেম করে, সেটা বস্তির ভাষার সঙ্গে মিলে যায়।

প্রসঙ্গত, গত রবিবার রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক’ আখ্যা দিয়ে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এই বক্তব্যের পাল্টা আক্রমণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানান রুমিন ফারহানা।

হাসনাত আব্দুল্লাহর ছাত্রলীগ-সংশ্লিষ্টতা তুলে ধলে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন রুমিন ফারহানা। সঙ্গে লিখেন, ‘এটা ওই ফকিন্নির বাচ্চাটা না, যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে?’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কেন হাসনাত আব্দুল্লাহ ‘ফকিন্নির বাচ্চা’, ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা

সর্বশেষ আপডেট : ১১:৩৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫