১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হঠাৎ বেড়েছে সোনার দাম

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৫৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • 221

ছবি : সংগৃহীত

দেশের বাজারে হঠাৎ বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে দাম বৃদ্ধির এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এবার ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাজুস।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪১ হাজার ২৬৩ টাকা।

অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৬ হাজার ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন  : রিজার্ভ আরও বাড়লো

নির্ধারিত এই দামের সাথে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরিও যুক্ত করতে হবে। তবে, গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

আগামী বুধবার (২৭ আগস্ট) থেকেই নতুন এই দাম কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

হঠাৎ বেড়েছে সোনার দাম

সর্বশেষ আপডেট : ০৯:৫৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫