১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পিলখানায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৪৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • 99

রাজধানীর পিলখানায় শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন। মঙ্গলবার সকালে বিজিবির সদর দপ্তরের সম্মেলন কক্ষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এ বৈঠক শুরু হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দিল্লিতে সর্বশেষ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার ঢাকায় বৈঠক বসেছে উভয়পক্ষ।

সম্মেলনে সীমান্ত হত্যা, পুশইন ও অনুপ্রবেশ রোধ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ, সীমান্তবর্তী নদীর পানির ন্যায্য হিস্যা এবং আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে অবকাঠামো নির্মাণসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী প্রচারণার কারণে সৃষ্ট উত্তেজনা প্রশমনের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

আরও পড়ুন : সীমান্তে বিজিবি সদস্য আটকের দাবি বিএসএফের

বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ২১ সদস্যের এই প্রতিনিধিদলে সীমান্ত-সম্পর্কিত বিভিন্ন সংস্থার কর্মকর্তারাও রয়েছেন। অন্যদিকে বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল যোগ দিয়েছে।

সম্মেলনে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন, সীমান্তবর্তী নদীর তীর সংরক্ষণ এবং অননুমোদিত উন্নয়নকাজ প্রতিরোধে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি দুই দেশের সীমান্ত-সংক্রান্ত পারস্পরিক স্বার্থ ও আস্থার ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার পথ খুঁজে বের করার ওপর জোর দেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পিলখানায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু

সর্বশেষ আপডেট : ০১:৪৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫