০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নাফ নদী থেকে আবারও ১১ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • 114

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আবারও জেলেদের ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। এবার ট্রলারসহ মোট ১১ জেলেকে অপহরণ করা হয়েছে। তাদের মধ্যে ৫ জন বাংলাদেশি ও ৬ জন রোহিঙ্গা জেলে রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে টেকনাফের নাইক্ষ্যংদিয়া সীমান্তসংলগ্ন নদীপথ থেকে জেলেদের আটক করে আরাকান আর্মি। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ পরীর দ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাঝি।

তিনি বলেন, “স্থানীয় জেলেদের মাধ্যমে খবর পেয়েছি, মাছ ধরে ঘাটে ফেরার পথে স্পিডবোটে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে ট্রলারসহ ১১ জন জেলেকে ধরে নিয়ে যায়। এর মধ্যে ৫ জন বাংলাদেশি আর ৬ জন রোহিঙ্গা।”

আরও পড়ুন : আরও ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সুলতান মাঝি আরও জানান, কয়েকদিন আগে তার নিজস্ব ট্রলার থেকে ১২ জন জেলেকে ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মি। এতদিনেও তাদের মুক্তি মেলেনি। “বারবার এভাবে জেলেদের অপহরণ হওয়ায় সবাই ভয়ে সাগরে নামতে পারছে না,” বলেন তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, “আমরা দুপুরে খবর পেয়েছি ১১ জন জেলেকে আবারও ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এ ধরনের ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। জেলেদেরও সতর্ক থাকতে হবে যাতে তারা মিয়ানমারের সীমান্তসীমারেখা অতিক্রম না করেন।”

উল্লেখ্য, এর আগে গত এক সপ্তাহে অন্তত ৩৮ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এখনো তাদের কাউকেই মুক্তি দেওয়া হয়নি। ফলে সীমান্তবর্তী এলাকায় মৎস্যজীবীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দিন দিন বাড়ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নাফ নদী থেকে আবারও ১১ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সর্বশেষ আপডেট : ০৭:০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫