০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডাকসু নির্বাচন: চূড়ান্ত তালিকায় মোট প্রার্থী ৪৭১

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:৫৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • 131

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন মোট ৪৭১ জন প্রার্থী। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে প্রকাশিত চূড়ান্ত তালিকায় এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

তালিকা অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন ২৫ জন প্রার্থী।

বিভিন্ন সম্পাদক পদেও প্রতিদ্বন্দ্বিতা হছে ব্যাপক আকারে। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ৯ জন, ক্রীড়া সম্পাদক পদে ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে ১১ জন এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫ জন প্রার্থী।

আরও পড়ুন : ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সদস্য পদে। মোট ১৩টি সদস্য পদে লড়ছেন ২১৭ জন প্রার্থী। ফলে এবারের নির্বাচনে ২৮টি পদে মোট প্রার্থী দাঁড়িয়েছে ৪৭১ জনে।

প্রাথমিকভাবে জমা দেওয়া মনোনয়নপত্রের মধ্যে ২৮ জন প্রার্থী স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আর বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রচারণা শুরুর পর থেকেই ছাত্ররাজনীতির অঙ্গনে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। আগামি কয়েকদিনে প্রচার-প্রচারণা আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডাকসু নির্বাচন: চূড়ান্ত তালিকায় মোট প্রার্থী ৪৭১

সর্বশেষ আপডেট : ০৭:৫৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫