০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের সমাপ্তি হবে: ট্রাম্প

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:১৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • 108

ডোনাল্ড ট্রাম্প।

আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধের সমাপ্তি হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৫ আগস্ট) ওয়াশিংটনে তিনি এসব কথা জানান।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যুদ্ধের একটি নিশ্চিত সমাপ্তি হবে। ক্ষুধা, মৃত্যুর মতো পরিস্থিতি আর টিকিয়ে রাখা সম্ভব নয়। মানুষ প্রতিদিন মারা যাচ্ছে। যুদ্ধের অবসান ঘটাতেই হবে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ট্রাম্প একাধিকবার যুদ্ধ শেষের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হয়নি। বরং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে এবং ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির আন্তর্জাতিক প্রচেষ্টাও প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন : ছাত্রদের নগ্ন করে ভিডিও করতেন আফ্রিদি

এর আগে, সকালে গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচজন সাংবাদিকসহ ২১ জন নিহতের এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, এ ঘটনায় আমি খুশি নই। এমন দৃশ্য দেখতে চাই না। তবে আমাদের অবশ্যই এই দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প তার বক্তব্যে গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তির প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের সমাপ্তি হবে: ট্রাম্প

সর্বশেষ আপডেট : ০৮:১৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫