জনপ্রশাসন মন্ত্রণালয় দেশের ছয়টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে। সোমবার (২৫ আগস্ট) মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন : মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে প্রাণ গেল যুবকের
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের বদলি/পদায়ন করা হয়েছে—
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী → পটুয়াখালী জেলা প্রশাসক
আবু হাসনাত মোহাম্মদ আরেফীন → কুষ্টিয়া জেলা প্রশাসক
মেহেরপুর জেলা প্রশাসক মিজু সিফাত মেহনাজ → কুড়িগ্রাম জেলা প্রশাসক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালাম → মেহেরপুর জেলা প্রশাসক
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান → নেত্রকোনা জেলা প্রশাসক
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান → খুলনা জেলা প্রশাসক
এর আগে প্রশাসনে আলোচনায় ছিল নতুন ডিসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে জটিলতা। সরকারের একাধিক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছিল, উপদেষ্টাদের পৃথক সুপারিশ, সচিবদের তালিকা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রস্তাবের কারণে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছিল।
অবশেষে আগস্টের শেষ দিকে এসে সেই জট কাটিয়ে ছয় জেলায় নতুন ডিসি নিয়োগ দিল জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে গতি আনতেই এই পদায়ন করা হয়েছে বলে জানা গেছে।
ঢাকা ডেস্ক 









